Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টানা বৃষ্টিতে নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আটকে বহু দূরপাল্লার ট্রেন

লাইনে ধসের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। যার জেরে চরম দুর্ভোগে হাজার হাজার যাত্রী।

টানা বৃষ্টিতে নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আটকে বহু দূরপাল্লার ট্রেন
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই ডাউন লাইনের মাটি ধসে ট্র্যাক বসে গিয়েছে। এর ফলে বড় কোনো বিপদ না ঘটলেও বিপর্যস্ত ট্রেন চলাচল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Advertisement

লাইনে ধসের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। আটকে থাকা ট্রেনের তালিকায় আছে পদাতিক এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল। যার জেরে চরম দুর্ভোগে হাজার হাজার যাত্রী। রেলের পদস্থ আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছিয়েছেন। ভোর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত রেলাইন মেরামতের কাজ। কিন্তু বৃষ্টির জেরে সেই কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিপাকে পড়েছে পূর্ব রেল কর্তৃপক্ষও।

Advertisement
সম্পর্কিত সংবাদ