Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়োজনে পুলিশের উপস্থিতিতে বেসরকারি স্কুলগুলিতে অভিযান

বেসরকারি স্কুলগুলিতে নজরদারি চালাতে এবং পরিদর্শন করতে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। শিক্ষার অধিকার আইন মেনে বেসরকারি স্কুলগুলি চলছে কি না তা দেখতে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনে পুলিশের উপস্থিতিতে বেসরকারি স্কুলগুলিতে অভিযান
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি স্কুলগুলিতে নজরদারি চালাতে এবং পরিদর্শন করতে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। শিক্ষার অধিকার আইন মেনে বেসরকারি স্কুলগুলি চলছে কি না তা দেখতে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশি সহায়তা নিয়ে পরিদর্শনে যাবেন শিক্ষাদপ্তরের আধিকারিক ও স্কুল পরিদর্শকরা। এমন চরম নির্দেশিকাও দেওয়া হয়েছে। ১৫ জুলাই বিকাশ ভবনে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেসরকারি স্কুলগুলির ফি এবং অন্যান্য বিষয়ে নজরদারির কথা ঘোষণা করেছিলেন। এবার তা অর্ডার আকারে প্রকাশ করা হল শিক্ষাদপ্তরের তরফে।

Advertisement

কোন জেলায় কত বেসরকারি স্কুল রয়েছে, সেগুলির কোড এবং অন্যান্য তথ্য সহ নথিভুক্ত করণের কাজ শুরু করতে বলা হয়েছে। কোথায় কত ছাত্র, কত শিক্ষক এবং শিক্ষক-ছাত্র অনুপাত কত, তাও জানাতে হবে। অগ্নিনির্বাপণ এবং পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার ও অন্যান্য পরিকাঠামো দেখা হবে। স্কুলগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউডাইস তথ্য সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে। সশরীরে পরিদর্শনের পাশাপাশি, এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিদর্শনেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। কোনো স্কুল যদি সরকারের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া চলে, শিক্ষার অধিকার আইন অমান্য করে এবং অন্যান্য সরকারি আইনভঙ্গ করে তাহলে সেগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলির দাবি অবশ্য ভিন্ন। তাদের বক্তব্য, আগেও সরকারের তরফে এ ধরনের পরিদর্শন হত। স্কুলগুলিও সরকারের সঙ্গে সহযোগিতা করত। হঠাৎ করে এভাবে পুলিশ ডেকে অভিযান চালানোর কথায় স্কুলগুলির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ