Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুর মৃত্যুমিছিল, শোকাহত রাহুল দ্রাবিড়

দীর্ঘ ১৮ বছরে প্রথমবার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারমধ্যেই বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে আরসিবি।

বেঙ্গালুরুর মৃত্যুমিছিল, শোকাহত রাহুল দ্রাবিড়
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০

বেঙ্গালুরু: দীর্ঘ ১৮ বছরে প্রথমবার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারমধ্যেই বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে আরসিবি। আসলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুতে অস্বস্তিতে ফ্র্যাঞ্চাইজিটি। তাই তারা এমন সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, গত ৪ জুন আরসিবি’র সেলিব্রেশনে বহু সমর্থক জোর করে চিন্নাস্বামীতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাতে স্টেডিয়ামের অনেক জায়গায় ক্ষতি হয়েছে। তাই আগামী কয়েক মাস মেরামতের কাজ হবে। বেঙ্গালুরুতে কোনও ম্যাচ হবে না বলেই জানা যাচ্ছে।

Advertisement

এদিকে, বেঙ্গালুরুতে দর্শক মৃত্যুর ঘটনায় শোকাহত রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। শোক প্রকাশের ভাষা নেই। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা থাকল।’ উল্লেখ্য, ইন্দোরে জন্মালেও বেঙ্গালুরুতেই বড় হয়েছেন দ্রাবিড়। আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিও গায়ে চাপিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। দ্রাবিড়ের সংযোজন, ‘বেঙ্গালুরু  ক্রীড়াপ্রেমী শহর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও খুবই জনপ্রিয়। তাই টিমকে নিয়ে সমর্থকদের আবেগ থাকাটা স্বাভাবিক। কিন্তু এই সেলিব্রেশনে এমন মর্মান্তিক ঘটনা কোনওভাবেই কাম্য নয়।’
সমর্থকের মৃত্যুর জেরে চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ভারতীয় ‘এ’ দলের ম্যাচ সরিয়ে দেওয়া হল। ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৩-১৯ নভেম্বর বেঙ্গালুরুতে ভারতীয় ‘এ’ দল ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচগুলি রাজকোটে সরানো হয়েছে। শুধু ‘এ’ দলের ম্যাচ নয়, সেপ্টেম্বর-নভেম্বরে মহিলাদের একদিনের বিশ্বকাপের একটি ম্যাচও বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল। তা’ও সরতে পারে।

সম্পর্কিত সংবাদ