Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনবমীতে শোভাযাত্রায় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা রহিম বক্সির

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজ্যের জুড়ি মেলা ভার। মালদহ জেলায় সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। কারও মধ্যে ভেদাভেদ নেই।

রামনবমীতে শোভাযাত্রায় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা রহিম বক্সির
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজ্যের জুড়ি মেলা ভার। মালদহ জেলায় সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। কারও মধ্যে ভেদাভেদ নেই। রবিবার মালতিপুর বিধানসভার চাঁচলে রামনবমীর শোভাযাত্রায় স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি অংশ নিয়ে ঠিক এমনই সম্প্রীতির বার্তা তুলে ধরেন। এদিন চাঁচল-২ ব্লক সনাতন ধর্মের সদস্যদের উদ্যোগে রামনবমী উপলক্ষ্যে বিরাট শোভাযাত্রা স্থানীয় ব্লক ক্যাম্পাস থেকে শুরু হয়ে গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সেখানে বিধায়ক সকলের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন।  দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে থেকে রামনবমী উদ্‌যাপন করেন। উৎসবপ্রেমীদের দাবি, শোভাযাত্রায় দু’হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাঁদের প্রসাদ এবং পানীয় জলের বোতল বিতরণ করা হয়। রহিম বক্সি বলেন, আমাদের রাজ্য যুগ যুগ ধরে সম্প্রীতির বার্তা বহন করে আসছে। জেলা সহ আমাদের মালতিপুরেও সম্প্রীতির পরিবেশ রয়েছে। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করি। ফিবছর রামনবমী হয়। এবারও সবাই মিলে জাঁকজমক করে উৎসব করেছি। এদিন বিধায়ক প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন।  বলেন, অনেকে উস্কানিমূলক কথা বলে শান্তি নষ্ট করার চেষ্টা করছেন। কেউ সেই ফাঁদে পা দেবেন না। সম্প্রীতির নিদর্শন এমনভাবেই আগামী দিনে অটুট থাকবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ