Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মানসাইয়ের চরে রেডিওসোন্ড, ‘অজানা’ বস্তু দেখে চাঞ্চল্য

বৃহস্পতিবার মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর চরে টাপুরডাঙায় আবহাওয়া দপ্তরের রেডিওসোন্ড দেখে চাঞ্চল্য ছড়ায়।

মানসাইয়ের চরে রেডিওসোন্ড, ‘অজানা’ বস্তু দেখে চাঞ্চল্য
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর চরে টাপুরডাঙায় আবহাওয়া দপ্তরের রেডিওসোন্ড দেখে চাঞ্চল্য ছড়ায়। চর এলাকার তরমুজ খেতে কাজ করতে গিয়ে কয়েকজন চাষি অপরিচিত বস্তুটি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় ঘোকসাডাঙা থানার পুলিসকে। পুলিস এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, বেলুনের ছিঁড়ে যাওয়া অংশ পড়েছিল অনেকটা জায়গাজুড়ে। এমন বস্তু প্রথম দেখায় তাঁরা ভয় পেয়ে যান। পুলিসকে জানানো হয়। পুলিস এসে জানায়, আবহাওয়া দপ্তর মূলত বাতাসের আর্দ্রতা, চাপ, তাপমাত্রা সংগ্রহ করার কাজে এটি ব্যবহার করে থাকে। এর নাম রেডিওসোন্ড। হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুনে করে যন্ত্রটি আকাশে ছেড়ে দেওয়া হয়। টাপুরডাঙায় বেলুনটি ফেটে যন্ত্রটি মাটিতে পড়ে। 
এদিন দুপুরে টাপুরডাঙার কয়েকজন বাসিন্দা তরমুজ ক্ষেত পরিচর্যা করতে আসেন। তখনই তাদের নজরে আসে ওয়াকিটকির মতো দেখতে বস্তুটি। স্থানীয় বাসিন্দা যতীন সরকার বলেন, আমরা ওটা দেখে ঘাবড়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি কী জিনিস। কেউ কেউ বলছিলেন ওয়াকিটকি। আশপাশে বেশকিছু তারের মতো পাতলা জিনিস পড়েছিল। পরে বিষয়টি ঘোকসাডাঙা থানার পুলিসকে জানাই। 
ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস বলেন, আমরা খবর পাওয়ার পর সেখনে একজন অফিসারকে পাঠাই। তিনি পড়ে থাকা বস্তুতি নিয়ে এসেছেন। এটা আবহাওয়া দপ্তরের রেডিওসোন্ড। আবহাওয়া দপ্তর তাদের কাজের জন্য বেলুনে ভরে যন্ত্রটি আকাশে উড়িয়ে দেয়। মানসাই নদীর চরে বলুন ফেটে যন্ত্রটি পড়ে গিয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ