Bartaman Logo
৯ জুন, ২০২৬

পিছন থেকে মেয়েকে লক্ষ্য করে পরপর গুলি? ময়নাতদন্তে ফাঁস নয়া তথ্য

তারকা টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুনের ঘটনায় গোটা দেশে শোরগোল পড়েছে। নিজের বাবার হাতেই খুন হয়েছেন রাধিকা। এবার মৃতদেহের ময়নাতদন্তে উঠে এল নয়া তথ্য।

পিছন থেকে মেয়েকে লক্ষ্য করে পরপর গুলি? ময়নাতদন্তে ফাঁস নয়া তথ্য
  • ১১ জুলাই, ২০২৫ ২০:০৭
Prefer us on Google

১১ জুলাই, গুরুগ্রাম: তারকা টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুনের ঘটনায় গোটা দেশে শোরগোল পড়েছে। নিজের বাবার হাতেই খুন হয়েছেন রাধিকা। এবার মৃতদেহের ময়নাতদন্তে উঠে এল নয়া তথ্য। 

Advertisement

ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে, রাধিকার বুকে চারটি গুলি করা হয়েছে। অন্যদিকে পুলিশের এফআইআরে বলা হয়েছে পিছন থেকে ওই ব্যক্তি রাধিকাকে লক্ষ্য করে ৩টি গুলি ছুড়েছিল। সরকারি হাসপাতালের সার্জন এই ময়নাতদন্তের রিপোর্টটি নিশ্চিত করেছেন। চিকিৎসক জানিয়েছেন, ৪টি গুলি শরীর থেকে বার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর প্রশ্ন উঠছে, অভিযুক্তের স্বীকারোক্তি এবং পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে পার্থক্য কেন? পুলিসের দায়ের করা এফআইআর অনুসারে, অভিযুক্ত দীপক যাদব অর্থাৎ রাধিকার বাবা, নিজেই স্বীকার করেছেন যে তিনি রাধিকাকে পিছন থেকে গুলি করেছিলেন। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে সমস্ত গুলি সামনে থেকে ছোঁড়া হয়েছিল। ফলে মামলাটি ক্রমশ জটিল হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ