Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৫০-র বেশি অভিযোগ জমে নিষ্পত্তির নির্দেশ পঞ্চায়েত দপ্তরের

২৫০-র বেশি অভিযোগ জমে নিষ্পত্তির নির্দেশ পঞ্চায়েত দপ্তরের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একটি-দু’টি নয়, আড়াইশোর বেশি অভিযোগ এখনও পড়ে রয়েছে। সেগুলির নিষ্পত্তি হয়নি। রাস্তাঘাট থেকে ড্রেন, বাড়ি থেকে অন্যান্য বিষয়ে সাধারণ মানুষের দায়ের করা এই নালিশগুলি জমে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনে। এর মধ্যে বেশ কিছু সমস্যা আছে, যে’গুলি এক বছরের বেশি পুরনো। কেন এখনও সেগুলির নিষ্পত্তি হয়নি, সেই প্রশ্ন উঠছে। এদিকে, নিষ্পত্তি না হওয়া এই বিপুল সংখ্যক অভিযোগ নিয়ে সরব হয়েছে পঞ্চায়েত দপ্তর। তারা জেলা প্রশাসনকে দ্রুত সেগুলি মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এনিয়ে জেলার শীর্ষকর্তারা জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। এক সপ্তাহের মধ্যেই সমাধান করার চেষ্টা করা হবে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিষ্পত্তি না হওয়া এই অভিযোগগুলির মধ্যে বেশিরভাগই রাস্তা ও বাড়ি সংক্রান্ত। এছাড়া শৌচালয়, ট্রেড লাইসেন্স এবং ১০০ দিনের কাজ সংক্রান্ত কিছু সমস্যা আছে। এতদিন ধরে সেগুলি মেটানো যায়নি কেন? কারণ হিসেবে জেলা প্রশাসন জানিয়েছে, বিভিন্ন জায়গায় বাসিন্দাদের অভিযোগ। সবগুলি খেয়াল রাখতে সমস্যা হয়েছে। তবে এবার এ সংক্রান্ত সব তথ্য এক জায়গায় নিয়ে এসে সমস্যাগুলি মেটানো হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ