নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার মেট্রোর অ্যাপ থেকে সরাসরি কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিট কাটার সুবিধা মিলবে। আজ বৃহস্পতিবার থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের নয়া ক্ষেত্র তৈরি হচ্ছে কলকাতা মেট্রোয়। এতদিন ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে কিউ আর কোড যুক্ত টিকিট কাটার সুযোগ ছিল না। যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। তার প্রেক্ষিতেই মেট্রোর অ্যাপে এই বাড়তি বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে একজন যাত্রী একটি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ চারজনের টিকিট বুকিং



