Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বীরভূমে তিন পুরুষের বাসিন্দাদেরও পুশব্যাক! হাইকোর্টে রাজ্য সরকার

গত ২৬ জুন দিল্লি থেকে অসম সীমান্তে নিয়ে যাওয়া হয় বীরভূমের ছ’জন পরিযায়ী শ্রমিককে। তাঁদের মধ্যে ছিলেন সোনালি বিবি নামে এক অন্তঃসত্ত্বা মহিলাও।

বীরভূমে তিন পুরুষের বাসিন্দাদেরও  পুশব্যাক! হাইকোর্টে রাজ্য সরকার
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ২৬ জুন দিল্লি থেকে অসম সীমান্তে নিয়ে যাওয়া হয় বীরভূমের ছ’জন পরিযায়ী শ্রমিককে। তাঁদের মধ্যে ছিলেন সোনালি বিবি নামে এক অন্তঃসত্ত্বা মহিলাও। বাংলাদেশি সন্দেহে তাঁদের সকলকেই পুশব্যাক করা হয়। কিন্তু তাঁরা তিনপুরুষ ধরে পশ্চিমবঙ্গে বীরভূম জেলার মুরারই থানার পাইকরে বসবাস করছেন। বৃহস্পতিবার হাইকোর্টে এমনটাই জানালেন রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়। যদিও শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোক চক্রবর্তী ফের দাবি করেন, সোনালি বিবিরা ‘বাংলাদেশি’। এই প্রেক্ষিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও রাজ্যসহ সব পক্ষকেই হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। ফের শুনানি ২৩ সেপ্টেম্বর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ