Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

রেশনে ডাল-চিনি-নুন বন্ধ অসমে

সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের পর এখনও পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি অসমে। নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল।

রেশনে ডাল-চিনি-নুন বন্ধ অসমে
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের পর এখনও পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি অসমে। নির্বাচনের  আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল। এই পরিস্থিতিতে সরকার গণবন্টন ব্যবস্থার অধীনে ডাল, চিনি ও নুন বিতরন দু’মাস স্থগিত রাখার ঘোষণা করেছে।  

Advertisement

সোমবার এক বিজ্ঞপ্তিতে খাদ্য, বন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তর জানিয়েছে, যোগ্য প্রাপকদের ভর্তুকি মূল্যে সরবরাহ করা ওই সামগ্রীর বিতরণ জুন থেকে দুই মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নতুন সরকার জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তা অনুমোদিত হওয়ার পর আগস্ট মাস থেকে প্রকল্প পুনরায় চালু হবে। তবে এই সময়েও প্রতি মাসে বিনামূল্যে চাল বন্টন স্বাভাবিকভাবেই চলবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ