Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর ঢাকে কাঠি, কিউ-আর কোড স্ক্যান করলেই মোবাইলে রোড-ম্যাপ

পুজো আসতে আর মাত্র ৪০ দিন বাকি। তার আগেই পুজোর ঢাকে পড়ল কাঠি। সৌজন্যে খড়্গপুর টাউন থানার পুলিশ।

পুজোর ঢাকে কাঠি, কিউ-আর কোড স্ক্যান করলেই মোবাইলে রোড-ম্যাপ
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৯
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: পুজো আসতে আর মাত্র ৪০ দিন বাকি। তার আগেই পুজোর ঢাকে পড়ল কাঠি। সৌজন্যে খড়্গপুর টাউন থানার পুলিশ। আজ, রবিবার খড়্গপুর আইআইটির নেতাজি ইন্ডোর অডিটোরিয়ামে খড়্গপুর শহরের পুজো গাইড ম্যাপের উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ, প্রশাসন এবং পুজো কমিটিগুলিকে নিয়ে একটি সমন্বয় বৈঠকও হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মহকুমাশাসক জ্যোতি ঘোষ-সহ প্রমুখরা। সেখানেই দর্শনার্থীদের সুবিধার্থে কিউআর কোড যুক্ত ই-গাইড ম্যাপের উদ্বোধন করা হয়। এর ফলে কিউ-আর কোড স্ক্যান করে দর্শনার্থীরা মোবাইল ফোনেই পুজো গাইড ম্যাপ পেয়ে যাবেন।

Advertisement

এদিন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রবীণ দর্শনার্থীদের সহায়তায় 'প্রত্যাশা হেল্পলাইন' (৯১৪৭০৭৯৩৮৫), ভিড়ে শিশুদের সুরক্ষায় 'চিলড্রেন আইডেন্টিটি কার্ড' এবং জিপিএস-ভিত্তিক নজরদারি ব্যবস্থা 'সুরক্ষা'-রও উদ্বোধন করা হয়। এছাড়াও, 'ফিরে পাওয়া' অ্যাপের মাধ্যমে এদিন খড়্গপুর টাউন থানার তরফে প্রতারিত পাঁচজনের হাতে প্রায় ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'দুর্গাপুজোকে সুরক্ষিত ও পরিবেশবান্ধব করে তুলতে এবার খড়্গপুর শহর সারা পশ্চিমবঙ্গের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। পরিবেশ রক্ষার্থে মণ্ডপের প্লাস্টিক বর্জ্য বা পুজোর জৈব সামগ্রী যত্রতত্র বা জলাশয়ে না ফেলে নির্দিষ্ট প্রক্রিয়াকরণ বা ডাম্পিং জোনে ফেলার ওপর জোর দেওয়া হবে।'

Advertisement
সম্পর্কিত সংবাদ