Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০২৬-এ রাজ্য সরকারি অফিসে পুজোর ছুটি একদিন বাড়তে পারে

আগামী বছর দুর্গাপুজো উপলক্ষ্যে এবারের তুলনায় একদিন বেশি ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের। এবছর ২৬ সেপ্টেম্বর  চতুর্থীর দিন থেকে সরকারি অফিসে দুর্গাপুজোর ছুটি শুরু হয়েছিল।

২০২৬-এ রাজ্য সরকারি অফিসে  পুজোর ছুটি একদিন বাড়তে পারে
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আগামী বছর দুর্গাপুজো উপলক্ষ্যে এবারের তুলনায় একদিন বেশি ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের। এবছর ২৬ সেপ্টেম্বর  চতুর্থীর দিন থেকে সরকারি অফিসে দুর্গাপুজোর ছুটি শুরু হয়েছিল। লক্ষ্মীপুজোর পর একদিন বাদ দিয়ে ৮ অক্টোবর সরকারি অফিস খুলেছিল। শনি-রবিবার মিলিয়ে মোট ১২ দিন ছুটি ছিল এবার পুজোয়। আগামী বছর চতুর্থী পড়েছে ১৪ অক্টোবর। ওইদিন থেকে লক্ষ্মীপুজোর একদিন পর ২৭ অক্টোবর অফিস খুললে টানা ১৩ দিন ছুটি থাকবে সরকারি অফিসে। এবার কালীপুজো থেকে ছট পর্যন্ত শনি-রবিবার মিলিয়ে টানা ১১ দিন ছুটি ছিল। আগামী বছর এই টানা ছুটি কিছুটা কমতে পারে। এবার কালীপুজো ও ছট উৎসব দুটোই রবিবার পড়েছে। ভাইফোঁটা পড়ছে ১১ নভেম্বর, বুধবার। ভাইফোটার পর দুদিন অতিরিক্ত ছুটি দেওয়া হলেও ছট নিয়ে বড়োজোর টানা ১০ দিন ছুটি হতে পারে। 

Advertisement

আগমী বছরের সরকারি ছুটির তালিকার বিজ্ঞপ্তি এমাসে প্রকাশ করার কথা। তবে আগামী বছরের ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস জানুয়ারিতে দু-দফায় তিন-চারদিন করে ছুটি পাবেন সরকারি কর্মীরা। বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি সোমবার পড়েছে। ফলে শনি-রবি মিলিয়ে তিনদিন ছুটি থাকবে। এবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন শুক্রবার পড়েছে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সোমবার। ফলে চারদিন টানা ছুটি থাকছে। কয়েকটি সরকারি ছুটি অবশ্য যথারীতি শনি-রবিবার পড়েছে। এবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস  রবিবার। ১০ অক্টোবর মহালয়া শনিবার। ৯ মে রবীন্দ্রনাথের জন্মদিন শনিবার পড়েছে।

সম্পর্কিত সংবাদ