অফিস থেকে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ যায় সন্তানের। সে খবর সহ্য করতে পারেনি বৃদ্ধ বাবা। পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। পুলিস জানিয়েছে, গত সোমবার থিরুনিরাভুরের কাছে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন অশোক কুমার (৪৯)। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এই খবর শোনার পেরে হৃদরোগে আক্রান্ত হন তাঁর বাবা কুপ্পান। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ৭২ বছর বয়সি বৃদ্ধের।



