সংবাদদাতা, পতিরাম: সীমান্ত পেরিয়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল দুই বাংলাদেশি। অবশেষে পুলিসের হাতে ধরা পড়ে গেল ওই দুই বাংলাদেশি। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিস। আশ্রয়দাতা বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে খবর, বেশকিছু দিন আগে এই দুই বাংলাদেশি এদেশে অনুপ্রবেশ করে। জেলার নানা জায়গা ঘুরে হিলি সীমান্ত দিয়ে ফের ওপারে যাওয়ার ছক কষছিল। ওপারে যাওয়ার আগে পতিরামে এক বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা। রবিবার রাতে তারা পুলিসের জালে ধরা পড়ে।
ধৃতদের নাম মহম্মদ জাহাঙ্গীর কবীর ও মহম্মদ শাহিন শেখ। জাহাঙ্গীরের বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। শাহিনের বাড়ি রংপুরে। আশ্রয়দাতা পতিরামের জোতগোপালের বাসিন্দা তৌহিদ ওরফে টুকু মণ্ডল।
পুলিস সূত্রে খবর, টুকুর সাহায্যেই ওই দুই বাংলাদেশি এদেশে অনুপ্রবেশ করে। ধৃতরা জেরায় জানিয়েছে, তারা কাজের খোঁজে এদেশে এসেছিল। এদিন তিনজনকেই জেলা আদালতে তোলা হয়। বিচারক দুই বাংলাদেশিকে পাঁচদিনের পুলিস রিমান্ডের নির্দেশ দিয়েছেন। আশ্রয়দাতাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এক বাড়ি থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে বৈধ কাগজ ছিল না। আশ্রয়দাতাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির জেরে এদেশে অনুপ্রবেশ বাড়ছে। কখনও বিএসএফের হাতে আবার কখনও পুলিসের হাতে বাংলাদেশি ধরা পড়ছে। পুলিস সূত্রে খবর, জেলাজুড়ে বাংলাদেশি ধরপাকড় চলছে। অনুপ্রবেশকারীদের এদেশে ভুয়ো নথি বানিয়ে দেওয়ার একটি চক্রও সক্রিয় হয়ে উঠেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিস। ধৃতদের নাম মহম্মদ জাহাঙ্গীর কবীর ও মহম্মদ শাহিন শেখ। জাহাঙ্গীরের বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। শাহিনের বাড়ি রংপুরে। আশ্রয়দাতা পতিরামের জোতগোপালের বাসিন্দা তৌহিদ ওরফে টুকু মণ্ডল।