নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুর এলাকায় পেট্রল পাম্প থেকে চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু টাকা। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই পেট্রল পাম্পে আসে দুই দুষ্কৃতী। নিরাপত্তারক্ষী না থাকার সুযোগ নিয়ে যেখানে নগদ রাখা হয়, সেখানে ঢুকে পড়ে। সেখানে থাকা নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দেন। অভিযোগ হলে পুলিস পাম্পে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করে। এরপর শনিবার তাদের ধরা হয় ওই এলাকা থেকে।



