Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পুত্র সন্তানের বাবা হলেন রোহিত

পুত্র সন্তানের বাবা হলেন রোহিত
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের আগে ভারতীয় দলের কাছে সুখবর। শুক্রবার রাতে দ্বিতীয়বার সন্তানের বাবা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন মুম্বইয়ে তাঁর স্ত্রী রিতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিলেন। চিকিৎসক জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই সুস্থ। উল্লেখ্য, রোহিত ইতিমধ্যেই এক কন্যার পিতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় ছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দলের সঙ্গে তিনি ডনের দেশে পাড়ি দেননি। তাই ভারতীয় টিম পার্থে অনুশীলনে ব্যস্ত থাকলেও মুম্বইতেই ছিলেন রোহিত। এবার তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে  মনে করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ