Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঁটিমারিতে হবে এসডব্লুএম প্রকল্প

পুঁটিমারিতে হবে এসডব্লুএম প্রকল্প
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমি খুঁজে পেল ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় জঞ্জাল ফেলা এই এলাকার বড় সমস্যা হয়ে উঠেছে। পঞ্চায়েত এলাকা হলেও শিলিগুড়ি শহর লাগোয়া এই ফুলবাড়ি-২ পঞ্চায়েত শহরের চেহারা নিয়েছে। তাই দিন দিন পঞ্চায়েত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে কার্যত বেসামাল হয়ে পড়ছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় এসডব্লুএম প্রকল্পের জন্য জমি মেলায় কিছুটা হলেও স্বস্তি মিলল তাদের। 
Advertisement
এখানে ভারত-বাংলাদেশ সীমান্ত পথ বা স্থলবন্দর রয়েছে। একাধিক নার্সিংহোম, সরকারি বেসরকারি স্কুল আছে। দু’টি বাজার ক্রমশ বড় আকার নিয়েছে। বাড়ছে জনসংখ্যা, কল কারখানা তথা বাণিজ্যিক এলাকা। সবমিলিয়ে এই এলাকায় প্রতিদিন প্রচুর পরিমাণে জঞ্জাল হয়। আর এই জঞ্জাল ফেলা নিয়েই সমস্যা।  
ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন, প্রধানের দায়িত্ব নেওয়ার পর কিছু কাজকে অগ্রাধিকার দিয়ে ময়দানে ঝাঁপিয়েছি। এই এলাকা শহরের চেহারা নেওয়ায় বাণিজ্যক কাজকর্ম বাড়ছে। জমির দামও বেড়েছে। তাই ডাম্পিং গ্রাউন্ড করার মতো জমি পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে পুঁটিমারির ডাঙাপাড়ায় জমি পাওয়া গিয়েছে। ২০ বিঘা খাস জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে এসডব্লুএম প্রকল্প গড়ার জন্য উপর মহলে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, শীঘ্রই অনুমোদন আসবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ