Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাতিয়ালায় সর্বভারতীয় আন্তঃ সাই অ্যাথলেটিক্সে জলপাইগুড়ির ১৬ জন

পাতিয়ালায় সর্বভারতীয় আন্তঃ সাই অ্যাথলেটিক্সে জলপাইগুড়ির ১৬ জন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাতিয়ালায় সর্বভারতীয় আন্তঃ সাই অ্যাথলিটে অংশ নিতে যাচ্ছে জলপাইগুড়ির ১৬ জন। আগামী ১৮-২১ ফেব্রুয়ারি ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতবার ওই প্রতিযোগিতা থেকে চারটি স্বর্ণপদক সহ মোট দশটি মেডেল এসেছিল জলপাইগুড়িতে। এবার পদক জয়ের সংখ্যা যাতে বাড়ে, সেজন্য শেষ মুহূর্তের কঠোর অনুশীলন চলছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) জলপাইগুড়ি সেন্টারে। বর্তমানে সাইয়ের জলপাইগুড়ি সেন্টারে অ্যাথলিট বিভাগে মোট ২৪ জন আবাসিক ছেলেমেয়ে রয়েছে। তাদের মধ্যে থেকে সর্বভারতীয় আন্তঃ সাই অ্যাথলিট মিটে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়েছে ১৬ জনকে। এরমধ্যে ৮ জন ছেলে এবং ৮ জন মেয়ে।
Advertisement
সাই সূত্রে খবর, ছেলেমেয়েদের মধ্যে যারা জাতীয় মিটে অংশগ্রহণের সুযোগ পেয়েছে, তারা হল আশুতোষকুমার ঠাকুর, মণীশ কুমার, মনোজ রায়, রাকেশকুমার যাদব, রামন রাজ, সাগর রায়, সন্দীপ কুমার ও স্বপ্নীল দত্ত। অন্যদিকে, মেয়েদের মধ্যে থেকে নির্বাচিতরা হল আফিয়া খাতুন, অনুপ্রিয়া রায়, ভাগ্যলতা রায়, কঙ্কনা সর্দার, মিষ্টি কর্মকার, নন্দিনী দেবসিংহ ও তাপসী দেবসিংহ। 
সাইয়ের জলপাইগুড়ি সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, সাগর রায় অনূর্ধ্ব-২০ জুনিয়র ন্যাশনালে সোনা জয়ী। একইসঙ্গে সে অনূর্ধ্ব-১৮ জুনিয়র ন্যাশনালে স্বর্ণপদক পেয়েছে। সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে চতুর্থ স্থান অধিকার করেছে। ফলে আন্তঃ সাই অ্যাথলিট মিটে তার পদক জয় নিশ্চিত বলে আশা আমাদের। পাশাপাশি মনোজ রায় অনূর্ধ্ব-১৭ স্কুল ন্যাশনালে ব্রোঞ্জ জিতেছে। অনূর্ধ্ব-১৯ স্কুল ন্যাশনালেও সে ব্রোঞ্জজয়ী। ফলে তাকে ঘিরেও বাড়তি আশা রয়েছে আমাদের। আফিয়া খাতুন অনূর্ধ্ব-১৮ জুনিয়র ন্যাশনালে রুপো জিতেছে। লখনউতে অনুষ্ঠিত স্কুল ন্যাশনালে রুপোজয়ী স্বপ্নীল দত্ত। তাদের নিয়েও আশাবাদী আমরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ