করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে আটটি দেশ। ফলে অংশগ্রহণকারী সব দলের পতাকা থাকাই উচিত প্রতিটি ভেন্যুতে। কিন্তু লাহোর ও করাচি স্টেডিয়ামে অন্য অংশগ্রহণকারী দেশের পতাকা উড়তে থাকলেও স্থান পায়নি তেরঙা। ভারতের পতাকা না থাকা নিয়ে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট মহল। পিসিবি যদিও হাস্যকর সাফাই দিয়েছে। পাক বোর্ড জানিয়েছে যে, ভারত খেলতে আসছে না সেদেশে। ভারতের পতাকা তাই নেই। আইসিসি’র নির্দেশ অনুসারে ম্যাচের দিন চারটি পতাকা উড়বে। আয়োজক দেশ পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি ও দুই দল। কিন্তু বাস্তব চিত্র হল যে, এখনই ভারত বাদে বাকি দেশগুলির পতাকা উড়ছে করাচি স্টেডিয়ামে। তা নিয়েই বিতর্ক।



