Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথকুকুরদের দৌরাত্ম্য কমাতে এই প্রথম জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র

পথকুকুরদের দৌরাত্ম্য কমাতে এই প্রথম জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতবিরেতে শহরের রাস্তায় পথচারীদের বের হওয়াই এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। হাওড়া শহরের বিভিন্ন এলাকায় রাত বাড়তেই দৌরাত্ম্য বাড়ে পথ সারমেয়দের। কুকুরের কামড় নিয়ে প্রতিদিন জেলা হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে। তাই এবার পথ কুকুরদের জন্য অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার চালু করতে চলেছে হাওড়া পুরসভা। জেলায় এই প্রথম পশুদের জন্য বার্থ কন্ট্রোল সেন্টার গড়ে তোলা হবে। এর জন্য বালিটিকুরিতে ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে।
Advertisement
হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড, মল্লিক ফটক থেকে হাওড়া ময়দান কিংবা জি টি রোডের বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে পথ কুকুরের সংখ্যা। রাত বাড়লেই পথচারীদের তাড়া করছে সারমেয়র দল। প্রতিদিন অ্যান্টি র‌্যাবিশ ভ্যাকসিন নিতে হাওড়া জেলা হাসপাতালে গড়ে ৫০ জন করে রোগী আসেন বলে জানা গিয়েছে। এদিকে, কাউকে কুকুরে কামড়ানোর খবর পেলে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা ছাড়া আর কোনও উপায় থাকে না হাওড়া পুরসভার কাছে। কারণ পুরসভার নিজস্ব ডগ স্কোয়াড নেই। তাই এবার পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করতে অ্যানিমেল বার্থ কন্ট্রোল সেন্টার চালু করতে চলেছে হাওড়া পুরসভা। বালিটিকুরি এলাকায় পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনকে বার্থ কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। বালিটিকুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে ওই ভবনটি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। আগামী তিন মাসের মধ্যেই ওই ইউনিট চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘ডগ স্কয়াড না থাকায় একটা সমস্যা হচ্ছিল। তবে এখন এই সেন্টারে পথ কুকুরদের নিয়ে এসে জন্ম নিয়ন্ত্রণ করা হবে। তাতে ওদের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।’ এই সেন্টারে যাবতীয় মেডিক্যাল সামগ্রী সরবরাহ করবে পুরসভা। তবে পথ কুকুরদের এই সেন্টারে নিয়ে আসা ও জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি পুরোটাই দেখভাল করবে কোনও একটি বেসরকারি সংস্থা। এ ব্যাপারে বিভিন্ন পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করছে হাওড়া পুরসভা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ