Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পৃথক ঘটনায় আগ্নেয়াস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার দুই

ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে চৌরঙ্গী থেকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রফিকুল শেখ। সে মোথাবাড়ি থানার অচিনতলা দেবীপুরের বাসিন্দা। পুলিস গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে

পৃথক ঘটনায় আগ্নেয়াস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার দুই
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে চৌরঙ্গী থেকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রফিকুল শেখ। সে মোথাবাড়ি থানার অচিনতলা দেবীপুরের বাসিন্দা। পুলিস গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়ান শাটার ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। অন্যদিকে, এসটিএফ কালিয়াচক থানা এলাকার‌ই চরিঅনন্তপুরে অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জালনোট সহ মিঠুন শেখ নামের এক যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এরপরই তাকে কালিয়াচক থানার হাতে তুলে দেওয়া হয়। কালিয়াচক থানার পুলিস ইতিমধ্যেই দু’টি স্বতঃপ্রণোদিত ও পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ধৃতদের শনিবার মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ