Bartaman Logo
১০ জুন, ২০২৬

পৃথক এইড সেল গড়ে কি ফড়নবিশের সঙ্গে সংঘাতে সিন্ধে?

পৃথক এইড সেল গড়ে কি ফড়নবিশের সঙ্গে সংঘাতে সিন্ধে?
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: মহারাষ্ট্রে শাসক মহাযুতি জোটে ফাটল কোনওভাবেই চাপা দেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের বনিবনার অভাবের প্রভাব পড়তে শুরু করেছে প্রশাসনিক কাজকর্মেও। মহারাষ্ট্রে চিকিৎসা সংক্রান্ত সহায়তা দেওয়া হয়ে থাকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। এরপরেও সিন্ধে আলাদা করে মেডিক্যাল এইড সেল গঠন করলেন। আর এর দায়িত্ব দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা মঙ্গেশ সিভাতেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে জোর জল্পনা দানা বেঁধেছে রাজ্য রাজনীতিতে।  ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীকে এড়িয়ে ক্ষমতার নতুন কেন্দ্র তৈরির চেষ্টা করছেন একনাথ। তারই প্রাথমিক পদক্ষেপ এই মেডিক্যাল এইড সেল গঠন। ফলে ফড়নবিশের সঙ্গে সিন্ধের সংঘাত নয়া মাত্রা পেতে পারে। তবে সিভাতে বলেন, এই সেলের মাধ্যমে কোনও অর্থ বরাদ্দ দেওয়া হবে না। চিকিৎসা সংক্রান্ত কাজে সহায়তার উদ্দেশ্যেই এই সেল গঠন। তিনি বলেন, ‘সিন্ধের মুখ্যমন্ত্রী থাকার সময় ত্রাণ তহবিলের দায়িত্বে থেকে আমি একই কাজ করতাম। বহু মানুষকে আমি সহায়তা করেছি। এখন আমি সেই কাজই করব। গরিবদের চিকিৎসা সংক্রান্ত সহায়তা করবে সেল।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ