Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ নিরাপত্তা সপ্তাহে রোজ আলাদা ‘থিম’ কলকাতা ট্রাফিক পুলিসের

পথ নিরাপত্তা সপ্তাহে রোজ আলাদা ‘থিম’ কলকাতা ট্রাফিক পুলিসের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের এবারের পথ নিরাপত্তা সপ্তাহেও থিমের ছোঁয়া! এই প্রথম কলকাতা ট্রাফিক পুলিস পথ নিরাপত্তা সপ্তাহের দিনগুলির জন্য আলাদা আলাদা থিম বাছাই করেছে। রবিবার সকালে এবারের পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা।  
Advertisement
পথ নিরাপত্তা সপ্তাহে সোমবারের থিম ছিল, ‘পথচারীদের সুরক্ষা’। অতি সম্প্রতি কলকাতা শহরে পরপর কয়েকটি পথ দুর্ঘটনায় পথচারীদের মৃত্যু হয়েছিল। তাই শুরুতেই এই থিম রাখা হয়েছে বলে জানাচ্ছে ট্রাফিক পুলিসের এক সূত্র।  
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থিম হবে ‘হেলমেট সংক্রান্ত সচেতনতা’। ১২ ফেব্রুয়ারি বুধবারের থিম ‘গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা’। ১৩ ফেব্রুয়ারির থিম ‘নো হর্ন ডে’। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার ভলোবাসার দিনের থিম ‘মদ্যপান করে গাড়ি না চালানো।’ ১৫ ফেব্রুয়ারি পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
কলকাতা ট্রাফিক পুলিসের এক সূত্র জানাচ্ছে, মদ্যপান করে গাড়ি চালানো, বিনা হেলেমেটে বাইক চালানো, মোবাইল কানে যত্রতত্র রাস্তা পারাপারের জন্য কলকাতায় সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ও মৃত্যু ঘটে থাকে। তাই থিম হিসেবে এই বিষয়গুলিকে অগ্রাধিকারের তালিকায় ঠাই দেওয়া হয়েছে। লক্ষ্য পথ নিরাপত্তা সপ্তাহের নির্ধারিত দিনে এনিয়ে সাধারণ মানুষকে সচেতন করা।
Advertisement
সম্পর্কিত সংবাদ