Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

পথে বসে সব্জি বিক্রি করছেন যোগীরাজ্যের বিজেপি বিধায়ক

পথে বসে সব্জি বিক্রি করছেন যোগীরাজ্যের বিজেপি বিধায়ক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গাজিয়াবাদ: রাস্তায় বসে দিব্যি সব্জি বিক্রি করছেন স্থানীয় বিধায়ক। যেই দাম বাকি বিক্রেতারা নিচ্ছেন, সেই দামেই বেচাকেনা করছেন। স্থানীয় বিক্রেতাদের পাশে দাঁড়িয়ে পুলিস-প্রশাসনের সিদ্ধান্তের এভাবেই প্রতিবাদ করলেন গাজিয়াবাদের লোনির বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর। সূত্রের খবর, জেলাজুড়ে সাপ্তাহিক বাজার-হাট বন্ধ করেছে গাজিয়াবাদ পুলিস। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন এই বিজেপি নেতা। পুলিসের এই পদক্ষেপকে ‘তুঘলকি ফরমান’ আখ্যা দিয়েছেন তিনি। বিধায়কের তোপ, ‘নির্দেশ জারি করে সাপ্তাহিক বাজার বন্ধ করে দিয়েছে গাজিয়াবাদ পুলিস। তাই রাস্তায় সব্জি বিক্রি করে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি।’ গুর্জরের এই দাবি অবশ্য মানতে নারাজ গাজিয়াবাদ পুলিস। তাদের দাবি, যানজট দূর করার লক্ষ্যে এই পদক্ষেপ। এক পুলিসকর্মীর কথায়, ‘বাজার অঞ্চলের কাছে থাকা বাসিন্দারা প্রায়শই যানজটের কথা জানাতেন। অসুস্থ রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হতো।’ পুলিসের এই সিদ্ধন্তের জেরে পেট চালাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। গুর্জর বলেন, ‘এই সাপ্তাহিক বাজারের উপরেই বহু মানুষের জীবিকা নির্ভর করে থাকে। গাজিয়াবাদ পুলিস তাঁদের জন্য সঙ্কট তৈরি করেছে। দিল্লি ভোটের আগে বিজেপিকে বিপদে ফেলতেই এই পদক্ষেপ।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ