Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ আটকে ছাত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা

বাড়ি থেকে বের হলেই নাবালিকা ছাত্রীর পিছু নেয় এক রোমিও। মাঝেমধ্যেই রাস্তা আটকে কুপ্রস্তাব দেওয়া হয়। শিবরাত্রির দিনে অত্যাচারের সেই সীমা ছাড়িয়ে এবার ছাত্রীর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা অভিযুক্তর। নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

পথ আটকে ছাত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বাড়ি থেকে বের হলেই নাবালিকা ছাত্রীর পিছু নেয় এক  রোমিও। মাঝেমধ্যেই রাস্তা আটকে কুপ্রস্তাব দেওয়া হয়। শিবরাত্রির দিনে অত্যাচারের সেই সীমা ছাড়িয়ে এবার ছাত্রীর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা অভিযুক্তর। নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কোনওরকমে ওই ছাত্রী দৌড়ে পালিয়ে যায়। বুধবার এই ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাট শহর লাগোয়া বেলাইন এলাকায়।
Advertisement
অভিযুক্ত যুবকের অত্যাচারের প্রতিবাদে এবং মেয়ের নিরাপত্তার দাবিতে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন নাবালিকার বাবা। ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস সূত্রে খবর, ছাত্রীটি বালুরঘাট শহরের একটি গার্লস স্কুলে নবম শ্রেণিতে পড়ে। বুধবার সকালে টিউশন পড়তে গিয়েছিল। টিউশন থেকে ফেরার পথে বেলাইন এলাকায় ছাত্রীকে আটকায় যুবকটি।
অভিযোগ, নাবালিকাটির পথ আটকে কুপ্রস্তাব দেওয়া হয়। রাজি না হলে নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে যুবকটি। কোনওরকমে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় ছাত্রীটি। বাড়ি পৌঁছে গোটা ঘটনা বাবাকে জানায় ছাত্রীটি। মেয়ের নিরাপত্তার দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন বাবা। 
ছাত্রীর বাবার অভিযোগ, ওই যুবক এর আগেও মাঝেমধ্যেই তাঁর মেয়েকে বিরক্ত করত। ওই যুবকের অত্যাচারে একা একা স্কুল এবং টিউশনে যেতে পারত না মেয়েটি। শিবরাত্রির সকালে নাবালিকা ছাত্রীটিকে একাই পেয়ে কুপ্রস্তাব দেয় যুবকটি। অভিযুক্ত যুবকের শাস্তি দাবি করেছে মেয়ের পরিবার।
Advertisement
সম্পর্কিত সংবাদ