Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পোস্টার উত্তরপাড়ার  চেয়ারম্যানের নামে

পোস্টার উত্তরপাড়ার  চেয়ারম্যানের নামে
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের বিরুদ্ধে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে পোস্টার পড়ল। রবিবার শহরের নানা এলাকায় ছাপানো ওই পোস্টার ঘিরে শোরগোল পড়ে। সেখানে শহরে জল জমে যাওয়া থেকে পুরসভা পরিচালনায় একনায়কতন্ত্র চালানো, অন্যানভাবে অর্থ নেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। নাগরিকবৃন্দের নামে ওই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে ‘নাগরিকবৃন্দ’ দাবি করেছে, পুরসভার অনিয়ম নিয়ে নাগরিকরা যেন সম্মিলিতভাবে ‘দিদিকে বলো’ নম্বরে অভিযোগ জানান।
Advertisement
তবে পোস্টার প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ওই পোস্টারে যে অভিযোগ করা হয়েছে, ঘটনা সম্পূর্ণ উল্টো। কিছু মানুষের করে খাওয়ার অপপ্রয়াস বন্ধ হয়েছে বলেই তাঁরা ‘নাগরিকবৃন্দ’ সেজেছেন। পাশাপাশি, শহরে উন্নয়ন হচ্ছে, কলকাতার সমতূল্য পরিষেবা আসছে। সে সবও তাঁদের হজম হচ্ছে না। বাকি দল যেমন ভালো বুঝবে, তেমন পদক্ষেপ করবে। আমি খুব ভালো করেই জানি, পুরসভার চেয়ারম্যান পদে আমার কোনও জন্মগত অধিকার নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ