Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পোস্ত চাষে গ্রেপ্তার এক

মালদহের রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বালুপুর মাঠে রবিবার অভিযান চালায় রতুয়ার পুলিস প্রশাসন। পুলিস গোপন সূত্রে খবর পায় এই মাঠে পোস্ত চাষ হচ্ছে। অভিযান চালিয়ে প্রায় দেড় কাঠা জমির পোস্ত নষ্ট করে আবগারি দপ্তর ও রতুয়া থানার পুলিস।

পোস্ত চাষে গ্রেপ্তার এক
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বালুপুর মাঠে রবিবার অভিযান চালায় রতুয়ার পুলিস প্রশাসন। পুলিস গোপন সূত্রে খবর পায় এই মাঠে পোস্ত চাষ হচ্ছে। অভিযান চালিয়ে প্রায় দেড় কাঠা জমির পোস্ত নষ্ট করে আবগারি দপ্তর ও রতুয়া থানার পুলিস। সেই সঙ্গে পোস্ত চাষের জমির মালিক পরেশ মণ্ডলকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিস। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন রতুয়া-১ এর বিডিও রাকেশ টোপ্পো, রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা সহ আবগারি দপ্তরের আধিকারিকরা। রতুয়া থানার পুলিস জানিয়েছে, ধৃত পোস্ত চাষিকে সোমবার চাঁচল মহকুমা আদালতে পাঠানো হবে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ