নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় আদালতে ৫০ পাতার চার্জশিট জমা দিল এনআইএ। ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। বারাকপুর পুলিস কমিশনারেট প্রথমে ১২ জনকে ধরেছিল। পরে এনআইএ আরও দু’জনকে গ্রেপ্তার করে। বিজেপি নেতা জগদ্দলে বসে সাংবাদিকদের বলেন, চার্জশিটে উল্লেখ করা হয়েছে আমাকে খুনের চক্রান্ত করা হয়েছে। সেদিন আমার দুই সহকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই ঘটনার পেছনে ছিলেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। তিনিও জেলে যাবেন। প্রতি মুহূর্তে আমাকে খুনের চক্রান্ত করা হচ্ছে। সোমনাথ শ্যাম অবশ্য বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএকে ব্যবহার করা হচ্ছে। সব ভিত্তিহীন অভিযোগ।



