Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রত্যন্ত চরের বাসিন্দা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন শিক্ষকরা

প্রত্যন্ত চরের বাসিন্দা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন শিক্ষকরা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যন্ত চর এলাকায় গিয়ে পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন শিক্ষকরা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনও। তাদের পাশে থাকার বার্তাও দেওয়া হয় মন্ত্রী ও শিক্ষকদের তরফ থেকে। জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে শিক্ষকদের পাশে পেয়ে মনোবল অনেকটাই বাড়ল বলে জানায় ওই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত বেশকিছু অসুবিধাও জানায় ওই কিশোর কিশোরীরা। জেলা শিক্ষাদপ্তর ও প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাসও দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে। 
Advertisement
কালিয়াচক-২ ব্লকের হামিদপুর চর দীর্ঘদিন অবহেলিত ছিল। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে হামিদপুরকে জেলার উন্নয়নের মূল স্রোতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। 
বৃহস্পতিবার হামিদপুর চরে গিয়ে হাজির হয় তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃত্ব। সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে বলেন, জেলার প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে অন্যতম এই হামিদপুর। মালদহের অন্যান্য এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মতো সব সুবিধা এখনও পর্যন্ত এখানকার পড়ুয়ারা পেয়ে ওঠেনি। রাজ্য সরকার ও শিক্ষাদপ্তরের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষক হিসেবে পড়ুয়াদের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। এই দায়বদ্ধতা থেকেই এদিন আমরা হামিদপুর চরে গিয়ে ৮০জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি। তাঁদের হাতে পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম যেমন তুলে দেওয়া হয়েছে তেমনই তাদের আমরা বলেছি পরীক্ষায় তারা নজরকাড়া ফল করতে পারে। 
এদিন ওই পরীক্ষার্থীরা শিক্ষকদের জানান, হামিদপুর থেকে রথবাড়ি বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে তাদের কিছু সমস্যায় পড়তে হতে পারে। উত্তীয় পাণ্ডে ও অন্যান্য শিক্ষকরা বলেন, আমরা জেলা শিক্ষাদপ্তর ও প্রশাসনের সহায়তায় ওই সমস্যা মেটাতে উদ্যোগী হব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ