Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিত্যক্ত গাড়ি থেকে পচা-গলা দেহ উদ্ধার

পরিত্যক্ত গাড়ি থেকে পচা-গলা দেহ উদ্ধার
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালা থানা এলাকার বি এল শাহ রোডের একটি পরিত্যক্ত গাড়ি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিস। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এক ব্যক্তিকে পচাগলা অবস্থায় গাড়ির ভিতরে পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিকাশ (৪৫)। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তিনি গাড়ির ভিতর ঢুকলেন? কীভাবে তাঁর মৃত্যু হল? কবে তিনি মারা গিয়েছেন? সবটাই খতিয়ে দেখছে বেহালা থানার পুলিস। অন্যদিকে, ইডেন গার্ডেনসের উল্টোদিকে ময়দান অঞ্চল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। নাম, পরিচয় জানতে পারেনি পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ময়দান থানার পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ