Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতিশ্রুতিবদ্ধ কার্তিক

প্রতিশ্রুতিবদ্ধ কার্তিক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘দোস্তানা ২’ ছবি ঘিরে তাঁদের সংঘর্ষের সূত্রপাত। করণ জোহর ও কার্তিক আরিয়ান তারপর আর কোনও ছবির পরিকল্পনা করেননি। এমনকী, তাঁদের নাকি সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। যদিও তারপর থেকে একাধিক অনুষ্ঠানে দেখা হয়েছে দু’জনের। সম্পর্কের চাকা ফের ঠিক পথে গড়াতে শুরু করে। সদ্য করণের প্রযোজনায় একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কার্তিক। 
Advertisement
ছবির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। এই ছবি ঘোষণা করে দর্শকদের চমক দেন কার্তিক। ছবিটি করতে বদ্ধপরিকর অভিনেতা। তিনি বলেন, ‘আমি করণের সঙ্গে ছবি করছি। ছবিটি আমাদের জন্য ভীষণ স্পেশাল।’ এই সিনেমার হাত ধরেই ফের কার্তিক ও করণের সম্পর্ক মধুর হবে বলেই মনে করছেন অনুরাগীরা। অভিনেতা হিসেবে কার্তিকও সেটাই চান। ভবিষ্যতে করণের পরিচালনায় নানা ধরনের প্রজেক্টে কাজ করতে চান তিনি।
অন্যদিকে, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন কার্তিক। সঙ্গে ছিলেন পরিচালক কবীর খানও। এদিন জাতীয় স্পোর্টস ও অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। গত বছর কবীরের পরিচালনায় ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক।
Advertisement
সম্পর্কিত সংবাদ