প্রতারণার অভিযোগে বিদ্ধ হল শ্রদ্ধা কাপুরের জুয়েলারি ব্র্যান্ড। অভিযোগ, নামীদামি ব্র্যান্ডের আইকনিক ডিজাইনের সঙ্গে শ্রদ্ধার ব্র্যান্ডের প্রোডাক্টের হুবহু মিল রয়েছে। সুপরিচিত ডিজাইনগুলির এমন প্রথম কপি বিক্রির জেরে প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর ব্র্যান্ডের বিরুদ্ধে। একাধিক ব্যবহারকারী তাঁর কোম্পানির বিরুদ্ধে মুখ খুলেছেন। যদিও অভিনেত্রী বা তাঁর ব্র্যান্ডের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। সত্যিই কি প্রতারণা করা হয়েছে? নাকি অনিচ্ছাকৃত ভাবে মিলেছে ডিজাইন, তা জানা যায়নি।



