Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণা: গ্রেপ্তার ২

প্রতারণা: গ্রেপ্তার ২
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৪ সালে একটি জমি সংক্রান্ত আর্থিক প্রতারণার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকতলা থানার পুলিস। ধৃতদের নাম শ্যামসুন্দর পাটোদিয়া ও কুলপ্রসাদ যাদব। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি ২০১৪ সালে মানিকতলা এলাকার এক প্রোমোটারকে একটি জমি দেখিয়েছিল। জমিটি পছন্দ হওয়ায় সেটি কিনতে দুজনকে তিন কোটি টাকা দেন ওই প্রমোটার। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও জমির কাগজপত্র কিছুই হাতে পাননি তিনি। এমনকী টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরেই থানার দ্বারস্থ হন ওই প্রোমোটার। বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ