Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারকের সঙ্গে যোগ নেই, লাকি ড্র কুপন কাণ্ডে জানাল তৃণমূল

প্রতারকের সঙ্গে যোগ নেই, লাকি ড্র কুপন কাণ্ডে জানাল তৃণমূল
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেপে তৃণমূল কংগ্রেসের মুখপত্রের নামে লাকি ড্র কুপনের ঘটনায় জোরকদমে চলছে তদন্ত। এই ঘটনায় অভিযুক্ত চন্দন দাসকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। এখনও পর্যন্ত পুলিস জানতে পেরেছে, এক বছরেরও বেশি সময় ধরে চন্দন এই লটারি ছাপিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করেছে। তবে নির্দিষ্ট কোনও মূল্যে এই লটারি বিক্রি হতো না। মানুষ বুঝে টাকা নেওয়া হতো। এভাবে বাজার থেকে সে কয়েক লক্ষ টাকা তুলেছে। মোট কত লটারি বিক্রি করা হয়েছে, ও কত টাকা তোলা হয়েছে, পুলিস তার খোঁজ করছে। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডায়মন্ডহারবারের একটি জেরক্স-এর দোকানদারকেও পুলিস আটক করেছিল। রাতে তাঁকে ছাড়া হয়েছে। ওই দোকানদারের কাছ থেকেও পুলিস বেশ কিছু তথ্য পেয়েছে। প্রথমে ওই জেরক্স দোকানির কাছে চন্দন নিজেকে তৃণমূল কংগ্রেসের একটি মুখপত্রের কর্মী বলে পরিচয় দেন। এরপরই তাঁকে জানানো হয়েছিল, ওই মুখপত্রের অফিস থেকে লাকি ড্র কুপনের আয়োজন করা হয়েছে। এই লাকি ড্র কুপনগুলি তাকে ছেপে দিতে হবে। সেই মতো ওই জেরক্স দোকান থেকে কুপনগুলি ছাপানো হয়। তবে নির্দিষ্ট কোনও সংখ্যায় এগুলি ছাপা হতো না। প্রয়োজন মতো অল্প অল্প ছেপে বাজারে বিক্রি করা হতো। এদিকে, কুলপি থানার পক্ষ থেকে ওই মুখপত্রের অফিসে চন্দনের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ওই অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে, চন্দন দাস তাদের কর্মী নন। ওই অফিসের পক্ষ থেকে কোনও লাকি ড্র কুপনের আয়োজনও করা হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ