Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত রোহিত বাল

প্রয়াত রোহিত বাল
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল প্রয়াত। দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর। এই খবর নিশ্চিত করা হয়েছে ফ্যাশন কাউন্সিলের তরফে। গত বছর হৃদযন্ত্রে সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। যদিও সুস্থ হয়ে ফিরেছিলেন কাজে। গত মাসে একটি ফ্যাশন অনুষ্ঠান আয়োজনও করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নামল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ