Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিমা ভাঙচুর, এডিজি সিআইডির নজরদারিতে তদন্তের নির্দেশ কোর্টের

প্রতিমা ভাঙচুর, এডিজি সিআইডির নজরদারিতে তদন্তের নির্দেশ কোর্টের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার এডিজি সিআইডি-র নজরদারিতে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গা ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত অক্টোবরে রাজ্যের একাধিক জায়গায় দুর্গা ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। এই অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয় হাইকোর্টে। সেই ঘটনায় এডিজি সিআইডিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলায় রিপোর্ট দিয়ে রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ায় এমন একটি ঘটনায় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জেলাগুলিতেও একাধিক মামলা দায়ের হয়েছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, এবার এডিজি সিআইডি-র নজরদারিতে এই ঘটনার তদন্ত চলবে। দু’মাসের মধ্যে যাবতীয় তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ