নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ল্যান্সডাউন প্লেস এখন থেকে প্রতুল মুখোপাধ্যায় সরণি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২১ ফেব্রুয়ারি এই ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে তিনি কলকাতা পুরসভাকে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন। সেই মতো মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রতুল মুখোপাধ্যায় সরণি নামাঙ্কিত বোর্ড সেখানে বসানো হচ্ছে। পুরসভার রোড রিনেমিং কমিটির অনুমোদন মিলেছে এই নামবদলের বিষয়ে।



