বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা প্রতীক বব্বর।প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন তিনি। অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন নায়ক। ২০২৩ সালে বাঙালি অভিনেত্রীর সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেতা। সে বছরই তাঁদের প্রেমের খবর সামনে আসে। গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয় বলিপাড়ায়। শোনা যাচ্ছে, প্রতীকের বান্দ্রার বাড়িতেই নাকি বসবে বিয়ের আসর। পরিবার ও কাছের বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন তাঁদের বিয়ের আসরে। উল্লেখ্য, এর আগে সন্যা সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রতীক। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। লকডাউনের আবহেই তাঁদের বিচ্ছেদ হয়।



