Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম চাকরির আনন্দে সাগরে ডুব দিলেন চার যুবতী

প্রথম চাকরির আনন্দে সাগরে ডুব দিলেন চার যুবতী
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আনন্দের বাঁধ যেন ভেঙেছে। কখনও ডুব দিচ্ছেন, কখনও জলে ভেসে দিচ্ছেন নানা পোজ। আর সবটাই ক্যামেরাবন্দি করছেন তাঁর মা। সদ্য পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছেন বিহারের প্রীতি কুমারী নামে ওই যুবতী। মানত করেছিলেন, চাকরি পেলে গঙ্গাসাগরে এসে কপিল মুনির দর্শন করবেন। সেই মতো সোমবার রাতেই মায়ের সঙ্গে চলে এসেছিলেন সাগরে। আর মঙ্গলবার সকাল সকাল ডুব দিলেন সমুদ্রে। প্রীতি বলেন, ‘আজ বহুত খুশি হো রাহা হ্যায়। কপিল মুনি কী কৃপা সে পহেলা নৌকরি মিলা হ্যায়।’ তাঁর মত আরও তিনজন তরুণীকে দেখা গেল, যাঁরা সাগরে নেমে আনন্দে মেতেছেন। সম্প্রতি পুলিসের চাকরি পেয়েছেন তাঁরা। তাই পুজো দিতে কপিল মুনির মন্দিরকেই বেছে নিয়েছেন তিন বন্ধু। সংক্রান্তির পুণ্য লগ্নে স্নান সেরে পুজো দিয়ে ফিরলেন বাড়ি। তাঁরা বলেন, প্রথম চাকরি। তাই পুজো দিতে এখানে আসা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ