সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রতিবেশীর ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটে ময়নাগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের পেটকাটিতে। রবিবার দুপুরে জখম ব্যক্তির স্ত্রী শোভারানি পাল ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিস। শনিবার রাতে ঘটনাটি ঘটে। পরবর্তীতে জখমকে পরিবারের লোকজন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। তাঁর চোখের উপরের অংশে সেলাই পড়েছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন। এ প্রসঙ্গে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ অভিযুক্ত সুজন রায় স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। সুজনের স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন বিকাশচন্দ্র পাল। সেই সময় বিকাশকে তাঁদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন সুজন। সেই সময় শোভারানি পাল স্বামী বিকাশকে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। অভিযোগ, কিছুক্ষণ পর অভিযুক্ত সুজন রায় বিকাশের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন। ছুরির আঘাত লাগে বিকাশের চোখের উপরে। আক্রান্তের চিৎকারে করলে প্রতিবেশীরা ছুটে এলে চম্পট দেন সুজন। এরপর স্থানীয়রা বিকাশকে উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে।
সুজন রায়ের সঙ্গে যোগাযোগ করা না গেলেও এবিষয়ে তাঁর জামাইবাবু পরেশ রায় বলেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তাঁদের পারিবারিক বিবাদ বেঁধেছিল। সেই সময় বিকাশ আসার পর হয়তো ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ ভিত্তিহীন। যদিও শোভারানি বলেন, আমার স্বামী বাগানে কাজ করে। আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা ভয়ে রয়েছি।