নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মিল্কিপুর উপ নির্বাচনে ভোটদান ঠিকমতো হয়নি। নির্বাচন কমিশন নীরব। এই অভিযোগে সরব হয়ে বৃহস্পতিবার লোকসভা উত্তাল করল সমাজবাদী পার্টি (সপা)। দলনেতা অখিলেশ যাদবের নেতৃত্বে অভিনব আঙ্গিকে হল প্রতিবাদ। স্লোগান উঠল, নির্বাচন কমিশন মর গয়া। বিশাল সাদা কাপড়ে প্রতিবাদে নজর কাড়ল সপা। অখিলেশ বললেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছু বলার নেই। অত্যন্ত নিন্দনীয়। ভোটই দিতে দেওয়া হয়নি। অভিযোগ করেও কাজ হয়নি। তাই আমরা মনে করি নির্বাচন কমিশন মৃত। মৃতদেহের ওপর সাদা কাপড় চাপা দেওয়া উচিত।



