Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবাদ করায় যুবতীকে মারধরের অভিযোগ

এলাকায় হিংসা ছড়ানোর প্রতিবাদ করায় এক যুবতী ও তার কয়েকজন বন্ধুকে মারধর করার অভিযোগ উঠল অন্যএক এক যুবতীর বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকার জ্যোতিনগরে। নিগৃহীতার বাড়ি হায়দরপাড়ায়।

প্রতিবাদ করায় যুবতীকে মারধরের অভিযোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এলাকায় হিংসা ছড়ানোর প্রতিবাদ করায় এক যুবতী ও তার কয়েকজন বন্ধুকে মারধর করার অভিযোগ উঠল অন্যএক এক যুবতীর বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকার জ্যোতিনগরে। নিগৃহীতার বাড়ি হায়দরপাড়ায়। তাঁর অভিযোগ, গতবছর জুন মাসে এলাকার এক যুবতীর বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছিলেন। অভিযুক্ত যুবতী এলাকাতে একাধিকবার নিগৃহীতা ও তাঁর বন্ধু এবং পরিবারের লোকদের ওপর চড়াও হয়েছিল বলে অভিযোগ। সোমবার নিগৃহীতা ও তাঁর কয়েকজন বন্ধুকে ভয়েস মেসেজে বাজেভাবে অপমান করা হয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবার রাতে নিগৃহীতা যুবতী ও তাঁর বন্ধুরা গালিগালাজ করার কারণ জানতে অভিযুক্ত যুবতীর বাড়ি গেলে তাঁকে এবং তাঁর বন্ধুদের অভিযুক্ত যুবতী ও তাঁর পরিবারের সদস্যরা মারধর করে আটকে রাখে বলে অভিযোগ। ঘটনার বর্ণনা দিয়ে নিগৃহীতা ভক্তিনগর থানায় ফের অভিযোগ জমা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ