Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত পরিচালক রাজা মিত্র

প্রয়াত পরিচালক রাজা মিত্র
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা মিত্র। বয়স হয়েছিল ৭৯। বৃহস্পতিবার রাতে কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল রাজা পরিচালিত প্রথম ছবি ‘একটি জীবন’। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। মোট ছ’বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ‘নয়নতারা’, ‘যতনের জমি’ সহ একাধিক ছবি সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। পরিচালনা করেছেন বহু তথ্যচিত্র। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ