নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে খড়দহে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দল ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় অফিসে কর্মীদের নিয়ে আলোচনার সময় আক্রান্ত হন তৃণমূলেরই ভাইস চেয়ারম্যান। অভিযোগ, বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরা সেখানে হাজির হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকী খুনেরও হুমকি দেয়। এনিয়ে রহড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পরও কেউ গ্রেপ্তার হয়নি। ফলে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
রহড়া কল্যাণনগর বটতলায় তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে। সেখানে দু’বেলাই বসেন খড়দহের ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার। শনিবার রাতে ওই অফিসে বসে তিনি দলীয় কর্মীদের সঙ্গে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে কথা বলছিলেন। তখন আচমকা সেখানে দলের অন্য গোষ্ঠীর কয়েকজন লোক ‘অপ্রকৃতস্থ’ অবস্থায় হাজির হন বলে পুলিস অভিযোগ পেয়েছে। পুলিস সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, তারা সংখ্যায় ছিল সাত-আট এবং এসেছিল তিনটি বাইকে চেপে। এরপর সায়নবাবুকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। সায়নবাবু এবং দলের উপস্থিত অন্য কর্মীরা তার প্রতিবাদ করেন। অমনি শুরু হয় ধস্তাধস্তি। এমনকী সায়নবাবুকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গুলি করে খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বাইকেই চম্পট দেয় অভিযুক্তরা।
ওই রাতেই সায়নবাবু রহড়া থানায় অভিযোগ দায়ের করেন। হামলার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যদিও আক্রান্ত সায়ন মজুমদার বিষয়টিতে দলীয় কোন্দলের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, ‘পুরোটাই দুষ্কৃতীদের কাজ। ২০১৫ সালে এরাই তৎকালীন বিধায়ক কাজল সিনহার উপর হামলা করেছিল। এদিন কোনও কারণ ছাড়াই ওরা আমার উপরেও চড়াও হল! দলীয় নেতৃত্বের নির্দেশে বিষয়টি পুলিসকে জানিয়েছি।’
অন্যদিকে, খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘খড়দহে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না। কেউ দোষ করলে পুলিস আইনানুগ পদক্ষেপ করবে।’ বারাকপুরের অতিরিক্ত পুলিস কমিশনার (ঘোলা) তনয় চট্টোপাধ্যায় বলেন, ‘ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’