Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত অভিনেতা

প্রয়াত অভিনেতা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা দিল্লি গণেশের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। ফিল্মি কেরিয়ারে প্রায় ৪০০-এর বেশি ছবিতে কাজ করেছেন তিনি। রোহিত শেট্টির পরিচালনায় শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে। তামিল সিনেমায় সবচেয়ে বেশি কাজ করেছিলেন শিল্পী। দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর। শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন আর মাধবন, বিজয় সেতুপতির মতো অভিনেতারা। জন্ম তামিলনাড়ুর তিরুনেভেলিতে। জন্মসূত্রে গণেশন নামটি থাকলেও পরিচালক কে বালাচন্দর তাঁকে ‘দিল্লি গণেশ’ নামটি দেন। সেই নামেই পরিচিত ছিলেন ইন্ডাস্ট্রিতে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণী ইন্ডাস্ট্রি।   
Advertisement
সম্পর্কিত সংবাদ