মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হিন্দি টেলিপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা নীতীন চৌহান। ‘ক্রাইম পেট্রোলস’, ‘স্প্লিটসভিলা ৫’, ‘তেরা ইয়ার হু ম্যায়’ সহ একাধিক অনুষ্ঠানে নজর কেড়েছিলেন তিনি। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। দুই সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।