Bartaman Logo
২৭ মে, ২০২৬

পুরীতে নতুন হোটেল খুলল আইটিসি গ্রুপের ‘ফরচুন’

পুরীতে নতুন হোটেল খুলল আইটিসি গ্রুপের ‘ফরচুন’
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরীর সমুদ্রের একেবারে উপকূলে অভিজাত হোটেল খুলল আইটিসি কোম্পানির অধীন ফরচুন গ্রুপ। হোটেলের নাম ফরচুন বিচফ্রন্ট। ১৫ ডিসেম্বর হোটেলের উদ্বোধন হয়েছে। উন্নতমানের সুইট সহ মোট ৬৩টি ঘর নিয়ে এই হোটেল তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৬টি ঘর অতিথিদের বুকিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির থেকে মাত্র দু’কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই হোটেল। মন্দির দর্শনের জন্য হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা রয়েছে। হোটেলের ম্যানেজিং ডিরেক্টর সমীর এমসি বলেন, হোটেলে রয়েছে বাড়তি পরিষেবা হিসেবে রয়েছে সুইমিং পুল, স্পা, জিম। এছাড়াও সুস্বাদু খাবারের জন্য জোডিয়াক রেস্তরাঁ রয়েছে হোটেলের তিনতলায়। সারাদিন সেখানে বাঙালি, চাইনিজ, দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয় ঘরানার খাবার পাওয়া যায়। রয়েছে আমেরিকান ও মোগলাই খানাপিনার ব্যবস্থাও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ