Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

পুরস্কার প্রত্যাখ্যান

পুরস্কার প্রত্যাখ্যান
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সিনে দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কারের মঞ্চ বলা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডকে। জীবনে একবার অস্কারের মঞ্চে ভূষিত হতে পারা অনেক শিল্পীর কাছে স্বপ্ন। তবে অস্কার প্রত্যাখ্যান করেছেন এমন উদাহরণও রয়েছে। প্রথমবার এই কাজটি করেছিলেন মার্কিন চিত্রনাট্যকার ও পরিচালক ডাডলি নিকোলাস। সালটা ১৯৩৫। ‘দ্য ইনফরমার’ ছবির জন্য সে বছর নিকোলাসকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে অস্কার প্রদান করা হয়। তবে সেই পুরস্কার গ্রহণ করেননি নিকোলাস। সেই সময় অ্যাকাডেমি 
Advertisement
কর্তৃপক্ষ ও রাইটার্স গিল্ডের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল। সে কারণেই তিনি অস্কার গ্রহণ করতে চাননি। দ্বিতীয়বার অস্কার প্রত্যাখ্যান করেন অভিনেতা জর্জ সি স্কট। প্যাটন ছবির জন্য ১৯৭১ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। সেরা অভিনেতা হিসেবে তাঁকে বেছে নিয়েছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষ। তবে পুরস্কার গ্রহণ করতে যাননি অভিনেতা। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্কার 
দু’ঘণ্টার এক অর্থহীন অনুষ্ঠান’। ‘গডফাদার’ ছবির জন্য অস্কার কমিটি সেরা অভিনেতা হিসেবে নির্বাচন করেছিল মার্লন ব্র্যান্ডোর নাম। তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি অস্কার প্রত্যাখ্যান করেন। নেটিভ আমেরিকানদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সেই পুরস্কার নিতে অস্বীকার করেন তিনি। তার পরিবর্তে নেটিভ আমেরিকান কর্মী সাচিন লিটলফেদার মঞ্চে এসে অস্বীকৃতির বক্তব্য পেশ করেছিলেন। তবে ‘দ্য গডফাদার’ সিরিজের ভিটো করলিওন চরিত্র একটি অস্কার রেকর্ড গড়েছিল। এই চরিত্রের জন্য অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছিলেন মার্লন ব্র্যান্ডো। পরে সিক্যুয়েলের জন্য অস্কার পান রবার্ট ডি নিরো। এর আগে কোনও ছবির সিক্যুয়েলে একই চরিত্রে অভিনয়ের জন্য দুই অভিনেতার অস্কার পাওয়ার নজির নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ