সংবাদদাতা, ঘাটাল: নিজের জায়গার উপর পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার আবাস যোজনার টাকা নিয়েছিলেন। বিষয়টি জানাজানি হতেই বিডিওর চাপে প্রথম কিস্তির টাকা ফেরত দিলেন দাসপুর-১ ধর্মসাগরের এক বৃদ্ধ। বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, ওই বৃদ্ধের নাম রবীন্দ্রনাথ দাস। তিনি বুধবার অফিসে এসে ৬০ হাজার টাকা ফেরত দিয়ে গিয়েছেন।
Advertisement
রবীন্দ্রনাথবাবুর নিজের জায়গার উপর তাঁর ছেলে মানিক দাস কয়েক বছর আগে দোতলা একটি পাকা বাড়ি তৈরি করেছেন। যেখানে রবীন্দ্রবাবুরা পরিবার সহ বসবাস করেন। অথচ, রবীন্দ্রনাথবাবু প্রশাসনের কাছে ছিটেবেড়ার একটি বাড়ি দেখিয়ে বাড়ির আবেদন করেছিলেন। তাঁর অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকে যাওয়ার পরই তিনি বাড়ি তৈরি করতে শুরু করে দেন।
বিডিও বিষয়টি গত সপ্তাহে জানতে পারেন। তদন্তে অভিযোগের সত্যতা পান। নিয়ম অনুযায়ী, পাকা বাড়ি থাকলে বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার কোনও অধিকার নেই। তদন্তে এই অনিয়ম প্রমাণিত হওয়ার পর ওই বৃদ্ধকে প্রশাসনের পক্ষ থেকে আইনের দিকগুলি বুঝিয়ে বলা হয়। তাতেই ভয় পেয়ে যান তিনি। এদিন রবীন্দ্রনাথবাবু ব্লক অফিসে গিয়ে প্রথম কিস্তির পাওয়া ৬০ হাজার টাকা ফেরত দেন।যদিও রবীন্দ্রবাবু এদিনও সাফাই দিয়ে বলেন, ছেলে আমার জায়গার উপর বাড়ি করলেও ছেলের সঙ্গে আমাদের স্বামী-স্ত্রীর কোনও সম্পর্ক নেই। আমরা ছিটেবেড়ার বাড়িতেই থাকতাম। তাই প্রশাসনের প্রতিনিধিদের আমাকে একটি বাড়ি দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। সেটি ভেঙেই আবাস যোজনার বাড়ি হচ্ছে।টাকা ফেরত দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে বিডিও বলেন, প্রকৃত প্রাপকের হাতে সরকারি নিয়ম মেনে ওই টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।