নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফেস্টকে ঘিরে দু’দল পড়ুয়ার গোলমালের জেরে যৌন হেনস্তার অভিযোগে সরব প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা। ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশনসের অনুষ্ঠানে (আইকন) অন্য পক্ষের একদল ছাত্রছাত্রী মঞ্চে উঠে পড়ায় প্রোগ্রাম শেষ না করেই ক্যাম্পাস ছেড়েছিলেন সঙ্গীত শিল্পী অভিজিৎ বর্মন। আইকনের উদ্যোক্তারা এই নিয়ে উপাচার্য নিমার্ল্য নারায়ণ ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন। তাঁরা এসএফআইয়ের সমর্থকদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছিলেন। এদিন আইকনের উদ্যোক্তা বলে পরিচিত কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে এসএফআই পাল্টা থানায় অভিযোগ করেছে।



